শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রতিষ্ঠানটি জুস বিপণনে কোন ধরনের বণ্টন প্রণালি ব্যবহার করে? ব্যাখ্যা করো।

উত্তর: 'জান এগ্রোভেট' ম্যাংগো জুস বিপণনে তিন স্তরবিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহার করে। বণ্টন প্রণালি হচ্ছে একটি প্রক্রিয়া, যার মাধ্যমে উৎপাদনকারীর উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছায়। তিন স্তর বিশিষ্ট বণ্টন প্রণালিতে উৎপাদক ও ভোক্তার মাঝে এজেন্ট, পাইকার ও খুচরা ব্যবসায়ীরা সহায়ক ভূমিকা পালন করে। 'জান এগ্রোভেট' ম্যাংগো জুস উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত জুস বিপণনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রতি জেলায় এজেন্ট নিয়োগ করেছে। এই এজেন্টরা শহর ও গ্রামাঞ্চলের পাইকারদের কাছে জুস বিক্রয় করে। অতঃপর স্থানীয় খুচরা ব্যবসায়ীরা পাইকারদের কাছে থেকে জুস সংগ্রহ করে। এই খুচরা ব্যবসায়ীরাই ভোক্তাদের কাছে জুস বিক্রয় করে। অর্থাৎ এখানে উৎপাদক ও ভোক্তার মাঝে এজেন্ট, পাইকার ও খুচরা ব্যবসায়ী রয়েছে। তাই এটি তিন স্তরবিশিষ্ট বণ্টন প্রণালি। কেননা তিন স্তর বণ্টন প্রণালিতে উৎপাদকের পর তিনটি স্তর পার করে পণ্য ভোক্তাদের নিকট পৌঁছায়। সুতরাং উদ্দীপকে জুস বিপণনের তিন স্তরবিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহৃত হয়েছে।

HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল

উদ্দীপকের প্রতিষ্ঠানটি জুস বিপণনে কোন ধরনের বণ্টন প্রণালি ব্যবহার ক…

উদ্দীপক

'জান এগ্রোভেট' ম্যাংগো জুস উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত জুস বিপণনের লক্ষ্যে প্রতিটি জেলা শহরের এজেন্ট নিয়োগ করে। শহর ও গ্রামাঞ্চলের পাইকাররা এজেন্টদের কাছ থেকে জুস সংগ্রহ করে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে। অসাধু ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে পণ্যের মূল্য বাড়ায়। এতে ভোক্তারা ঐ পণ্য কিনতে নিরুৎসাহিত হয়। ফলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বেশ চিন্তিত।

উত্তর

উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যবর্তী স্থানে অবস্থান করে যারা পণ্য বণ্টনে সহায়তা করে তাদেরকেই মধ্যস্থব্যবসায়ী বলে।

উত্তর

যে সকল মধ্যস্থব্যবসায়ী কমিশনের বিনিময়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়ের চুক্তি সম্পাদনে সহায়তা করে তাদেরকে দালাল বলে। দালাল পণ্যের মালিক না। এরা কেবল ক্রেতা বা বিক্রেতার মধ্যে সংযোগ ঘটিয়ে পণ্যের লেনদেনে সহায়তা করে। দালাল চুক্তি অনুযায়ী ক্রেতা বা বিক্রেতা অথবা উভয়ের কাছ থেকে কমিশন লাভ করে। কিন্তু তারা কখনোই পণ্যের মালিকানা গ্রহণ করে না।

উত্তর

'জান এগ্রোভেট' ম্যাংগো জুস বিপণনে তিন স্তরবিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহার করে। বণ্টন প্রণালি হচ্ছে একটি প্রক্রিয়া, যার মাধ্যমে উৎপাদনকারীর উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছায়। তিন স্তর বিশিষ্ট বণ্টন প্রণালিতে উৎপাদক ও ভোক্তার মাঝে এজেন্ট, পাইকার ও খুচরা ব্যবসায়ীরা সহায়ক ভূমিকা পালন করে। 'জান এগ্রোভেট' ম্যাংগো জুস উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত জুস বিপণনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রতি জেলায় এজেন্ট নিয়োগ করেছে। এই এজেন্টরা শহর ও গ্রামাঞ্চলের পাইকারদের কাছে জুস বিক্রয় করে। অতঃপর স্থানীয় খুচরা ব্যবসায়ীরা পাইকারদের কাছে থেকে জুস সংগ্রহ করে। এই খুচরা ব্যবসায়ীরাই ভোক্তাদের কাছে জুস বিক্রয় করে। অর্থাৎ এখানে উৎপাদক ও ভোক্তার মাঝে এজেন্ট, পাইকার ও খুচরা ব্যবসায়ী রয়েছে। তাই এটি তিন স্তরবিশিষ্ট বণ্টন প্রণালি। কেননা তিন স্তর বণ্টন প্রণালিতে উৎপাদকের পর তিনটি স্তর পার করে পণ্য ভোক্তাদের নিকট পৌঁছায়। সুতরাং উদ্দীপকে জুস বিপণনের তিন স্তরবিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহৃত হয়েছে।

উত্তর

বর্তমান সমস্যার সমাধানে 'জান এগ্রোভেট' কোম্পানির উচিত এক স্তর বা দু'স্তর বিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহার করা। উৎপাদকের উৎপাদিত পণ্য ভোক্তার নিকট যে প্রক্রিয়া ব্যবহার করে পৌঁছানো হয় তাকে বণ্টন প্রণালি বলে। এক স্তরবিশিষ্ট বণ্টন প্রণালিতে উৎপাদক ও ভোক্তার মাঝে খুচরা ব্যবসায়ী থাকে। আবার দু'স্তর বিশিষ্ট বণ্টন প্রণালিতে পাইকার ও খুচরা ব্যবসায়ী অবস্থান করে। 'জান এগ্রোভেট' ম্যাংগো জুস উৎপাদনকারী প্রতিষ্ঠান। পণ্য বিপণনে প্রতিষ্ঠানটি তিন স্তরবিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহার করে। অর্থাৎ তারা এজেন্ট, পাইকার ও খুচরা ব্যবসায়ীর সহায়তা নেয়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী জুসের কৃত্রিম সংকট সৃষ্টি করে। ফলে বাজারে তাদের পণ্যমূল্য বৃদ্ধি পায়। এতে ভোক্তারা ঐ পণ্য ক্রয়ে নিরুৎসাহিত হয়ে পড়ে। তাই প্রতিষ্ঠানটির বণ্টন প্রণালির ধরন পরিবর্তন করা উচিত। 'জান এগ্রোভেট' অনেক বড় বণ্টন প্রণালি ব্যবহার করে। বণ্টন প্রণালিতে যত বেশি পক্ষ জড়িত থাকে, পণ্যমূল্য তত বৃদ্ধি পায়। তাছাড়া অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যও বৃদ্ধি পায়। এক্ষেত্রে 'জান এগ্রোভেট' নিজেই পণ্য খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছাতে পারে। অর্থাৎ এক স্তরবিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহার করতে পারে। এতে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাস পাবে। তাছাড়া প্রতিষ্ঠানটি এজেন্ট পরিহার করে সরাসরি পাইকারদের পণ্য সরবরাহ করতে পারে। অতঃপর পাইকাররাও পণ্য খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করবে। এর ফলে বণ্টন প্রাণালির ওপর প্রতিষ্ঠানটির নিজস্ব তত্ত্বাবধান প্রতিষ্ঠা হবে এবং অসাধু ব্যবসায়ীদের তৎপরতা কমে যাবে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির উচিত এক বা দ্বিস্তরবিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহার করা।
HSCMarketing 2nd PaperChapter 6 : পণ্য বন্টন প্রণালী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যমুনা পাবলিক লি. কোম্পানি তাদের শেয়ার ও ডিবেঞ্চার বিক্রির সিদ্ধান্ত নেয়। রূপসা কোম্পানি যমুনা কোম্পানির শেয়ার বিক্রি করে দেয়। যমুনা পাবলিক লি. কোম্পানি তাদের পণ্য সরাসরি নিজস্ব বিক্রয় কেন্দ্র স্থাপন করে ভোক্তার কাছে বিক্রি করে। [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
মধ্যস্থব্যবসায়ী কে?
শিল্পপণ্যের বন্টন প্রণালী কিরূপ হয়? ব্যাখ্যা কর।'
উদ্দীপকে রূপসা কোম্পানি কোন ধরনের প্রতিনিধি- মধ্যস্থব্যবসায়ী ব্যাখ্যা কর।
উদ্দীপকে যমুনা কোম্পানি কয়স্তর বিশিষ্ট বণ্টনপ্রণালী ব্যবহার করেছে এর যৌক্তিকতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.শিল্পপণ্যের বন্টন প্রণালী কিরূপ হয়? ব্যাখ্যা কর।'

শিল্পপণ্যের বন্টন প্রণালী কিরূপ হয়? ব্যাখ্যা কর।'

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মধ্যস্থব্যবসায়ী কে?

মধ্যস্থব্যবসায়ী কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আজিজুলের দীর্ঘদিনের স্বপ্ন একটি প্রাইভেট কার কেনার। তার স্বপ্ন বাস্তবায়নে অন্তত ২০ লক্ষ টাকা প্রয়োজন। তার জমানো নগদ টাকার পরিমাণ ৫ লক্ষ। প্রয়োজনীয় অর্থ না থাকায় তিনি তার মোটর সাইকেল ও ট্রাক্টর বিক্রি করার সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে তিনি জনাব রায়হানের সাহায্য নেন। রায়হানের পেশাগত অভিজ্ঞতা থাকায় এক সপ্তাহের মধ্যেই দুজন ক্রেতার সাথে যোগাযোগ করিয়ে দেন। কিন্তু উক্ত মোটর সাইকেল ও ট্রাক্টর বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ পর্যাপ্ত না হওয়ায় তিনি উত্তরায়ণ ব্যাংক থেকে ঋণ নিলেন। এভাবে তার স্বপ্ন পূরণ হলো। [পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর]
বণ্টনপ্রণালি কী?
কোন ধরনের পণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ হয়?
জনাব রায়হান কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী? ব্যাখ্যা কর।
জনাব আজিজুলের স্বপ্ন বাস্তবায়নে উত্তরায়ণ ব্যাংকের ভূমিকা মধ্যস্থ ব্যবসায়ীর ধরনের আলোকে মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কোন ধরনের পণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ হয়?

কোন ধরনের পণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বণ্টনপ্রণালি কী?

বণ্টনপ্রণালি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মিতুল একজন ছাত্র। তার মা তাকে মুদি দোকান থেকে চাল, ডাল ইত্যাদি কিনে আনতে বললেন। সে কেনার পর চিন্তা করল এসব জিনিসের উৎপাদন করা খুব কম দামে পণ্য বিক্রয় করে। এগুলো উৎপাদকরা এমন মধ্যস্থতাকারীদের নিকট বিক্রি করে যারা আবার তার সামনের মুদি দোকানদারদের নিকট বিক্রয় করে। এভাবেই পণ্যগুলো হাত বদলের মাধ্যমে বেশি দামে তার নিকট আসে। [বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম]
কমিশন এজেন্ট কারা?
উৎপাদক ও ভোক্তার মাঝে কাদের অবস্থান? ব্যাখ্যা কর।
উদ্দীপকে কোন ধরনের বণ্টনপ্রণালি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
মিতুলের চিন্তার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.উৎপাদক ও ভোক্তার মাঝে কাদের অবস্থান? ব্যাখ্যা কর।

উৎপাদক ও ভোক্তার মাঝে কাদের অবস্থান? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কমিশন এজেন্ট কারা?

কমিশন এজেন্ট কারা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে যমুনা কোম্পানি কয়স্তর বিশিষ্ট বণ্টনপ্রণালী ব্যবহার করেছে এর যৌক্তিকতা বউদ্দীপকে রূপসা কোম্পানি কোন ধরনের প্রতিনিধি- মধ্যস্থব্যবসায়ী ব্যাখ্যা কর।শিল্পপণ্যের বন্টন প্রণালী কিরূপ হয়? ব্যাখ্যা কর।'মধ্যস্থব্যবসায়ী কে?জনাব আজিজুলের স্বপ্ন বাস্তবায়নে উত্তরায়ণ ব্যাংকের ভূমিকা মধ্যস্থ ব্যবসায়ীর ধরনেরজনাব রায়হান কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী? ব্যাখ্যা কর।কোন ধরনের পণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ হয়?বণ্টনপ্রণালি কী?মিতুলের চিন্তার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।উদ্দীপকে কোন ধরনের বণ্টনপ্রণালি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।উৎপাদক ও ভোক্তার মাঝে কাদের অবস্থান? ব্যাখ্যা কর।কমিশন এজেন্ট কারা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।