তুমি কি মনে কর অত্যধিক মধ্যস্থব্যবসায়ীর কারণে উৎপাদক ক্ষতিগ্রস্ত হয়? উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি অত্যধিক মধ্যস্থব্যবসায়ীর কারণে উৎপাদক ক্ষতিগ্রস্ত হয়। কেননা এর ফলে উৎপাদক পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে বঞ্চিত হন। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান উৎপাদকের পণ্য ভোক্তার নিকট পৌঁছাতে সাহায্য করে তাদেরকে মধ্যস্থব্যবসায়ী বলে।' মধ্যস্থব্যবসায়ের অগণিত সুবিধা থাকা সত্ত্বেও এর কিছু অসুবিধাও রয়েছে। তাই অতিরিক্ত মধ্যস্থব্যবসায়ীর কারণে উৎপাদক বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হন। উদ্দীপকে মামুন গ্রামে নিজের জমিতে মাছের খামার গড়ে তুলেছেন। উৎপাদিত মাছ তিনি পাইকারের কাছে বিক্রয় করেন। পাইকার মাছ নিয়ে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করেন। খুচরা বিক্রেতার কাছ থেকে ভোক্তারা মাছ কিনেন। এখানে জনাব মামুনের পণ্য ভোক্তার নিকট পৌঁছাতে দুই ধরণের মধ্যস্থব্যবসায়ীর ব্যবহার হয়। যা অতিদ্রুত ভোক্তার নিকট পণ্য পৌঁছানোর ব্যবস্থা করলেও পণ্যের মূল্য বৃদ্ধি করছে। বর্তমান বৃহদায়তন উৎপাদনের যুগে মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদক এবং ভোক্তাদের কল্যাণে বিশেষ ভূমিকা পালন করে। তারা উৎপাদকের কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদিত পণ্য ভোক্তাদের নিকট পৌছানো পর্যন্ত অসংখ্য কার্যক্রম সম্পাদন করে। যার ফলে উৎপাদক এবং ভোক্তার উদ্দেশ্য অর্জন নিশ্চিত হয়। তবে অতিরিক্ত মধ্যস্থব্যবসায়ী পণ্যের মূল্য বৃদ্ধি করে। উদ্দীপকে যদি মধ্যস্থ ব্যবসায়ীর সংখ্যা কম থাকত অথবা মামুন সরাসরি খুচরা ব্যবসায়ী বা ভোক্তাদের নিকট বিক্রি করতে পারতেন তাহলে তিনি ন্যায্যমূল্য পেতেন। তাই বলা যায়, অতিরিক্ত মধ্যস্থব্যবসায়ীর কারণে জনাব মামুন ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
তুমি কি মনে কর অত্যধিক মধ্যস্থব্যবসায়ীর কারণে উৎপাদক ক্ষতিগ্রস্ত হয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর