ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি শিল্পপণ্যের চেয়ে দীর্ঘ হয় কেন?
উত্তর: ভোগ্যপণ্যের ক্রেতা সংখ্যা অধিক হওয়ায় এবং তারা সমাজের সর্বত্র ছড়িয়ে থাকায় শিল্পপণ্যের তুলনায় ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ হয়। শিল্পপণ্যের ব্যবহারকারীর সংখ্যা যেখানে সীমিত সেখানে ভোগ্যপণ্যের ভোক্তা বা ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। তাই অধিক সংখ্যক ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ দেওয়ার জন্য স্বাভাবিকভাবেই ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ করার প্রয়োজন পড়ে। আবার একটি নির্দিষ্ট এলাকায় শিল্পপণ্যের ক্রেতারা অবস্থান করলেও ভোগ্যপণ্যের ক্রেতারা দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে। এ কারণে প্রত্যন্ত অঞ্চলে বা বিদেশে অবস্থানরত প্রতিটি ভোক্তার নিকট ভোগ্যপণ্য সরবরাহ দেওয়ার জন্য এরূপ পণ্যের বণ্টন ব্যবস্থায় মধ্যস্থ ব্যবসায়ীদের সংখ্যা অধিক হয়। তাই ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি স্বাভাবিকভাবেই শিল্পপণ্যের বণ্টনপ্রণালি হতে দীর্ঘ হয়।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি শিল্পপণ্যের চেয়ে দীর্ঘ হয় কেন?
উত্তর