ভবিষ্যতে প্রতিষ্ঠানটি নতুনভাবে আবির্ভাবে সিদ্ধান্তটি মূল্যায়ন কর।
উত্তর: ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সম্প্রসারিত কার্যক্রম সম্পাদনের জন্য দায়গ্রাহকের কাজটি গ্রহণের সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক। যেসকল প্রতিনিধি পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের ক্ষেত্রে দায়িত্ব গ্রহণ করে তাদেরকে দায়গ্রাহক বলে। কোম্পানির সাথে চুক্তির ভিত্তিতে এরা শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের ব্যবস্থা করে। উদ্দীপকের এস এন্টারপ্রাইজ এদেশের একটি নামকরা ব্যবসায় প্রতিষ্ঠান। তারা নিজেরা কোনো পণ্য উৎপাদন করে না। তবে এরা বাংলাদেশ থেকে পণ্য বিদেশে রপ্তানিতে এবং বিদেশ থেকে পণ্য বাংলাদেশে আমদানিতে সহায়তা করে। এ কাজগুলো তারা কমিশনের বিনিময়ে করে থাকে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এর আয়তন বৃদ্ধি করবে এবং এরা শেয়ার, ঋণপত্র ইত্যাদি বিক্রির দায়ভার গ্রহণ করবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি ভবিষ্যতে যে কাজ করতে চাচ্ছে তা দায়গ্রাহকদের কাজ। এরূপ দায়গ্রাহক কমিশনের বিনিময়ে কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রির দায়িত্ব গ্রহণ করে। যদি কখনো এরা কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয় করতে না পারে তবে নিজেরাই ক্রয় করে নেয়। এতে একদিকে যেমন তারা উপকৃত হয় অন্যদিকে কোম্পানি উপকৃত হয়। সুতরাং, ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সম্প্রসারিত কার্যক্রম সম্পাদনের জন্য দায়গ্রাহকের কাজটি গ্রহণের সিদ্ধান্ত সম্পূর্ণ - যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
ভবিষ্যতে প্রতিষ্ঠানটি নতুনভাবে আবির্ভাবে সিদ্ধান্তটি মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর