উদ্দীপকে জনাব ফরিদ প্রাথমিকভাবে কোন ধরনের বণ্টনপ্রণালি ব্যবহারের পরিকল্পনা করেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ফরিদ প্রাথমিকভাবে ধাপহীন বা শূণ্য স্তর বিশিষ্ট বণ্টনপ্রণালি ব্যবহারের পরিকল্পনা করেছিলেন। ধাপহীন বণ্টনপ্রণালিতে উৎপাদনকারী সরাসারি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে। একে প্রত্যক্ষ বিপণনও বলা হয়। এ পদ্ধতিতে উৎপাদনকারী ও ভোক্তার মাঝখানে কোনো মধ্যস্থকারবারি থাকে না। সাধারণত কৃষিপণ্যের ক্ষেত্রে এ ধরনের বণ্টনপ্রণালি ব্যবহার করা হয়। ধাপহীন বণ্টনপ্রণালি = উৎপাদনকারী → ভোক্তা। উদ্দীপকের জনাব ফরিদ কৃষি অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণ নিয়ে নিজস্ব ৬ বিঘা জমিতে ফুলকপি চাষ করেন। আবহাওয়া অনুকূল থাকায় ফুলকপির প্রচুর ফলন হয়। অধিক মুনাফার আশায় তিনি নিজেই শহরে গিয়ে সরাসরি ক্রেতাদের নিকট ফুলকপি বিক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেন এবং তা বাস্তবায়নে সচেষ্ট হন। এখানে জনাব ফরিদ ও ভোক্তাদের মাঝখানে কোনো মধ্যস্থাকারবারি অবস্থান করে না। উৎপাদনকারী সারাসরি ভোক্তা ক্রেতার নিকট পণ্য বিক্রি করেন। তাই বলা যায়, জনাব ফরিদ ধাপহীন বণ্টনপ্রণালি ব্যবহার করেছেন।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
উদ্দীপকে জনাব ফরিদ প্রাথমিকভাবে কোন ধরনের বণ্টনপ্রণালি ব্যবহারের পর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর