পণ্য বণ্টনে মধ্যস্থ ব্যবসায়ীদের সম্পূর্ণরূপে উচ্ছেদ সম্ভব নয়। তুমি কি একমত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'পণ্য বন্টনে মধ্যস্থ ব্যবসায়ীদের সম্পূর্ণরূপে উচ্ছেদ সম্ভব নয়।' উক্তিটির সাথে আমি একমত। যারা উৎপাদকের নিকট থেকে পণ্যসমূহ ভোক্তার নিকট পৌছায় তাদেরকে মধ্যস্থ ব্যবসায়ী বলে। বর্তমানে মানুষের রুচির দ্রুত পরিবর্তন এবং প্রতিযোগিতামূলক ব্যবসা বানিজ্যের যুগ। মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ সম্ভব নয়। উদ্দীপকে জনাব ফরিদ কৃষি অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণ নিয়ে নিজস্ব ৬ বিঘা জমিতে ফুলকপি চাষ করেন। অধিক মুনাফার আশায় তিনি নিজেই শহরে গিয়ে সরাসরি ক্রেতাদের নিকট ফুলকপি বিক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেন এবং তা বাস্তবায়নে সচেষ্ট হন। কিন্তু এতে তার অর্ধেকের মতো ফুলকপি অবিক্রীত থেকে যায়। পরবর্তিতে স্থানীয় ফড়িয়াদের নিকট বাধ্য হয়ে ফুলকপি বিক্রয় করেন। তবে তিনি যদি প্রাথমিক পর্যায়ে মধ্যস্থব্যবসায়ীর সহায়তা নিতেন তাহলে সঠিক মূল্যে সকল পণ্য বিক্রয় সম্ভব হতো। মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে এজেন্ট, প্রতিনিধি, পাইকার, খুচরা ব্যবসায়ী, দালাল, নিলামদার প্রভৃতি ব্যবসায়ীগণ বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা-পালন করে থাকে। যদি মধ্যস্থ ব্যবসায়ীরা না. থাকে তাহলে উৎপাদনকারীর নিকট থেকে পণ্যসামগ্রী প্রকৃত ক্রেতা বা ভোক্তার নিকট এত সহজে পৌছানো সম্ভব হতো না। মূলত এজন্যই মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ সম্ভব নয়। মধ্যস্থব্যবসায়ী পণ্য বিপণনে সহায়তা করে। ভোক্তাদের চাহিদা মেটাতে জনাব ফরিদ যদি মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহার করতেন তাহলে তার পণ্য অবিক্রিত থাকতো না।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
পণ্য বণ্টনে মধ্যস্থ ব্যবসায়ীদের সম্পূর্ণরূপে উচ্ছেদ সম্ভব নয়। তুমি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর