উদ্দীপকে চিত্র ১ বড় কেন? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে চিত্র ১ ভোগ্যপণ্য ও চিত্র-২ শিল্পপণ্য নির্দেশ করে। ভোগ্যপণ্যের বন্টন প্রণালি দীর্ঘ হওয়ার কারণে চিত্র ১ এর প্রণালিটি বড়। উৎপাদনকারীর নিকট থেকে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্যসামগ্রী পৌঁছানোর কাজে যেসব ব্যক্তি বা সংগঠন নিয়োজিত থাকে তাকে বণ্টনপ্রণালি বলে। আর যে সকল পণ্য ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে ভোগ্যপণ্য ও যে সকল পণ্য উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে শিল্পপণ্য বলে। উদ্দীপকে চিত্র ১ এ দেখা যাচ্ছে, পণ্য বন্টনে তিন স্তর বিশিষ্ট দীর্ঘ বন্টন প্রণালি ব্যবহার করছে; যা একটি ভোগ্যপণ্য। এছাড়া চিত্র ২ এ দুই স্তর বিশিষ্ট বন্টন প্রণালি ব্যবহার করছে যা একটি শিল্প পণ্য। শিল্পপণ্যের ক্রেতা একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকে বলে এতে স্বল্প বন্টন প্রণালি ব্যবহার করা হয়। তাই চিত্র ১ এর বন্টন প্রণালি বড় হয়। শিল্পপণ্যের ব্যবহারকারীর সংখ্যা যেখানে সীমিত সেখানে ভোগ্যপণ্যের ভোক্তা বা ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। তাই অধিকসংখ্যক ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ দেওয়ার জন্য স্বাভাবিকভাবেই ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ করার প্রয়োজন পড়ে। আবার একটি নির্দিষ্ট এলাকায় শিল্পপণ্যের ক্রেতারা অবস্থান করলেও ভোগ্যপণ্যের ক্রেতারা দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে। এ কারণে প্রত্যন্ত অঞ্চলে বা বিদেশে অবস্থানরত প্রতিটি ভোক্তার নিকট ভোগ্যপণ্য সরবরাহ দেওয়ার জন্য এরূপ পণ্যের বণ্টন ব্যবস্থায় মধ্যস্থব্যবসায়ীদের সংখ্যা অধিক হয়। তাই ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি শিল্পপণ্যের তুলনায় সাধারণত দীর্ঘ হয়।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
উদ্দীপকে চিত্র ১ বড় কেন? যুক্তি দাও।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর