দায়গ্রাহক কারা ব্যাখ্যা কর।
উত্তর: যে সকল মধ্যস্থ ব্যবসায়ী যৌথ মূলধনী কোম্পানির শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে দায় গ্রাহক বলে। দায়গ্রাহকের কাজ হলো কোম্পানির পক্ষ থেকে শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রির ব্যবস্থা করা। তারা নির্দিষ্ট মূল্যে শেয়ার বিক্রি করার দায়িত্ব গ্রহণ করে, প্রয়োজনে অবিক্রীত শেয়ার নিজ দায়িত্বে কিনে নেয় এবং শেয়ার বিক্রি করে প্রাপ্ত অর্থ কোম্পানির কাছে জমা দেয়। এভাবে দায়গ্রাহক কোম্পানিকে মূলধন সংগ্রহে সহায়তা করে এবং শেয়ার বাজারজাতকরণ সহজ করে তোলে।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
দায়গ্রাহক কারা ব্যাখ্যা কর।
উত্তর