"যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়"- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: "যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়" উক্তিটি দ্বারা সোনার বাংলায় শত্রুদের অতর্কিত আক্রমণকে বোঝানো হয়েছে। 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় নূরলদীনকে স্মরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। কবি নূরলদীনের সাহস ও ক্ষোভকে বাঙালির মুক্তির সংগ্রামের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। এই সোনার বাংলা বারবার বিদেশি শাসকদের লোলুপতার শিকার হয়েছে। বারবার তারা এ দেশের সবুজ-শ্যামল প্রান্তরে হানা দিয়েছে। কবি এসব ঘাতক এবং তাদের সহযোগীদের শকুন বলে আখ্যায়িত করেছেন। সোনার বাংলাকে ধ্বংস করার কাজে লিপ্তদের কর্মকাণ্ড বোঝাতে কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : নূরলদীনের কথা মনে পড়ে যায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : নূরলদীনের কথা মনে পড়ে যায় · সৃজনশীল
"যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়"- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর