উদ্দীপক ও 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক ও 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো- যোগ্য নেতৃত্বের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে মুক্তি ও উন্নতির পথে পরিচালিত করা। এদেশের মানুষ নানাভাবে বিদেশি শাসক দ্বারা শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে। তাদের শোষণ, নির্যাতন ও বঞ্চনা থেকে এদেশের মানুষকে মুক্ত করতে যুগে যুগে বহু নেতৃত্বের আবির্ভাব ঘটেছে। তাঁরা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে শোষক-শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করেছেন। উদ্দীপকে স্বাধীনতা-উত্তর দেশের উন্নতি ও অগ্রগতি আশানুরূপ না হওয়ার কথা বলা হয়েছে। এ অবস্থা কাটিয়ে ওঠার জন্য যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করা হয়েছে। প্রসঙ্গক্রমে স্বাধীনতা-উত্তর দেশকে অভাব ও দারিদ্র্যমুক্ত করে গড়ে তোলার নেতৃত্বের প্রয়োজনীয়তা চিন্তা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে। 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় বাংলাদেশের স্বাধীনতার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে নূরলদীনের মতো সাহসী নেতৃত্বকে স্মরণ করেছেন কবি। এ বিষয় দুটি পরস্পর সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : নূরলদীনের কথা মনে পড়ে যায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : নূরলদীনের কথা মনে পড়ে যায় · সৃজনশীল
উদ্দীপক ও 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর