"যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়”- বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: "যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়" বলতে কবি স্বাধীনতার শত্রুদের দ্বারা তাঁর জীবনের স্বপ্ন-সাধ নষ্ট হওয়ার বিষয়কে বুঝিয়েছেন। 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কবি রংপুর অঞ্চলে জন্ম নেওয়া নূরলদীনের বিপ্লবী চেতনাকে স্মরণ করেছেন। তিনি যখন শত্রু দ্বারা আক্রান্ত হন, তাঁর স্বপ্ন যখন শত্রুদের থাবার নিচে চলে যায়, তখন নূরলদীনের কথা তাঁর মনে পড়ে। কারণ নূরলদীন আমাদের সংগ্রামী চেতনার অনুপ্রেরণা, আমাদের বিদ্রোহ ও ঐতিহ্যের প্রতীক। কবি প্রত্যক্ষ করেন যে এদেশের মানুষ শাসক-শোষকদের নির্মম অত্যাচারে জর্জরিত। তারা সত্য, সুন্দর, স্বাধীনতা, বেঁচে থাকার স্বপ্ন দেখতে ভুলে গেছে। প্রশ্নোক্ত লাইনটিতে কবি এ কথাই বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : নূরলদীনের কথা মনে পড়ে যায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : নূরলদীনের কথা মনে পড়ে যায় · সৃজনশীল
"যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়”- বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর