উদ্দীপকের কবি যে কারণে মহামানবের আবির্ভাব কামনা করেন সৈয়দ শামসুল হকও একই কারণে নূরলদীনের পুনরাবির্ভাব কামনা করেন- আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের কবি যে কারণে মহামানবের আবির্ভাব কামনা করেন সৈয়দ শামসুল হকও একই কারণে নূরলদীনের পুনরাবির্ভাব কামনা করেন। মন্তব্যটি যথার্থ। সংকটকালে ইতিবাচক চেতনা মানুষকে প্রভাবিত করে। কোনো জাতি যখন আত্মবিশ্বাস ও চেতনার অভাবে হতাশ হয়ে পড়ে তখন সেই জাতিকে তার সমৃদ্ধ অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। তখন কোনো সাহসী বীরের জীবনী অনুপ্রেরণা হিসেবে কাজ করে। 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় গণনায়ক নূরলদীনের ঐতিহাসিক ভূমিকার তাৎপর্য বর্ণিত হয়েছে। ১৭৮২ সালে রংপুর- দিনাজপুর অঞ্চলে নূরলদীন ব্রিটিশ শাসনের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। করে সব মানুষের প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন। তাঁর সেই সংগ্রামী চেতনা ধারণ করে, কবি বাঙালির মুক্তির আন্দোলন-সংগ্রামের শেষ অধ্যায় মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেছেন। উদ্দীপকে বাঙালির সেই মুক্তিসংগ্রামী চেতনার প্রতিফলন ঘটেছে। তারা শত্রুকে প্রতিহত করার জন্য তাদের অস্ত্রে উদয়াস্ত শান দিয়ে প্রস্তুত হয়। উদ্দীপকে মহামানবের আগমন প্রত্যাশা করে কবি বাঙালির মুক্তি ও স্বাধীনতা অর্জনের মাধ্যমে শিশুর জন্য নতুন পৃথিবী উপহারের প্রত্যাশা করেছেন। অনুরূপভাবে কবি সৈয়দ শামসুল হকও বাঙালির স্বাধীনতার জন্য নূরলদীনের চেতনা ধারণ করে শোষিত মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য সাহসী নেতার আবির্ভাব প্রত্যাশা করেছেন। নূরলদীনের পুনরাবির্ভাব মানে তাঁর চেতনার পুনরাবির্ভাব। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : নূরলদীনের কথা মনে পড়ে যায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : নূরলদীনের কথা মনে পড়ে যায় · সৃজনশীল
উদ্দীপকের কবি যে কারণে মহামানবের আবির্ভাব কামনা করেন সৈয়দ শামসুল হক…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর