এস এন্টারপ্রাইজকে কী ধরনের মধ্যস্থ ব্যবসায়ী বলা যেতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: এস এন্টারপ্রাইজকে ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট বা মধ্যস্থ ব্যবসায়ী বলা যেতে পারে। যে সকল প্রতিনিধি আমদানিকৃত পণ্য বন্দর হতে খালাস করে, তাদেরকে ক্লিয়ারিং এজেন্ট বলে। অন্যদিকে যারা বিদেশে পণ্য রপ্তানিসংক্রান্ত কাজে সহায়তা দানে নিয়োজিত থাকে তাদেরকে ফরোয়ার্ডিং এজেন্ট বলে। পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে এরা সহায়তা করে থাকে। উদ্দীপকের এস এন্টারপ্রাইজ এদেশের একটি নামকরা ব্যবসায় প্রতিষ্ঠান। তারা নিজেরা কোনো পণ্য উৎপাদন করে না। তবে এরা বাংলাদেশ থেকে পণ্য বিদেশে রপ্তানিতে এবং বিদেশ থেকে পণ্য বাংলাদেশে আমদানিতে সহায়তা করে। এ কাজগুলো তারা কমিশনের বিনিময়ে করে থাকে। উক্ত কাজগুলো সম্পাদনে ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট মধ্যস্থ ব্যবসায়ী সহায়তা করে। তাই বলা যায়, এস এন্টারপ্রাইজকে ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট বা মধ্যস্থ ব্যবসায়ী বলা যেতে পারে।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
এস এন্টারপ্রাইজকে কী ধরনের মধ্যস্থ ব্যবসায়ী বলা যেতে পারে? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর