জনাব রিংকন বাজার থেকে কোন ধরনের পণ্য ক্রয় করলেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রিংকন বাজার থেকে শপিং ধরনের পণ্য ক্রয় করলেন। যেসব পণ্য ক্রেতারা পূর্বপরিকল্পনা অনুযায়ী, পণ্যের রং, গুণ, আকার, মূল্য, স্থায়িত্ব ইত্যাদি বিবেচনা করে ক্রয় করে তাকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্য ক্রয়ে ক্রেতারা দীর্ঘ সময় ব্যয় করতে আগ্রহী থাকে, তাছাড়া বিভিন্ন দোকান ঘুরে ঘুরে যাচাই-বাছাই করে পণ্য ক্রয় করতে ক্লান্তি বোধ করে না। উদ্দীপকে ছেলের আবদার মেনে জনাব রিংকন শো-রুম থেকে একটি ওয়ালটন মোবাইল সেট ক্রয় করলেন। যেহেতু পণ্যটি বার বার ক্রয় করা সম্ভব নয় তাই তিনি বাজারে যাচাই-বাছাই করেই মোবাইল সেটটি ক্রয় করলেন। এখানে দেখা যাচ্ছে, জনাব রিংকন পণ্যটি ক্রয় করার ক্ষেত্রে অনেক যাচাই-বাছাই করেন। আবার বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দীর্ঘ সময় ব্যয় করে পণ্যটি ক্রয় করেন। এসব বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, জনাব রিংকনের ক্রয়কৃত পণ্যটি হলো শপিং পণ্য।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
জনাব রিংকন বাজার থেকে কোন ধরনের পণ্য ক্রয় করলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর