তুমি কি মনে করো, কাস্টমাইজেশনের যথাযথ অনুসরণই 'রেইন কোট' বিক্রয়ে সফলতার মূল কারণ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: কাস্টমাইজেশনের যথাযথ অনুসরণই রেইন কোট বিক্রয়ের সফলতার মূল কারণ বলে আমি মনে করি। কাস্টমাইজেশন হলো ক্রেতার প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবাসামগ্রী তৈরি ও সরবরাহ করা। কাষ্টমাইজেশনে ক্রেতার বুচি, আয়, পছন্দ ইত্যাদি দিক বিবেচনা করে পণ্য উৎপাদন করা হয়। দিনা কোম্পানি অপরিকল্পিতভাবে সোয়েটার তৈরি করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। অপরদিকে প্রতিষ্ঠানটি ছাত্র ছাত্রীদের চাহিদা মোতাবেক বিশেষ ডিজাইনের রেইন কোট তৈরি করে। এতে কোম্পানিটি প্রচুর মুনাফা অর্জন করে। দিনা কোম্পানি পরবর্তিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। কাস্টমাইজেশনে ক্রেতাদের চাহিদার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। দিনা কোম্পানিও এ দিকটি বিবেচনা করে বিশেষ ডিজাইনের রেইন কোট তৈরি ও বিপণন করেছে। এতে তাদের বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পেয়েছে। তাই আমি মনে করি, কাস্টমাইজেশনের যথাযথ অনুসরণই দিনা কোম্পানির রেইন কোট বিক্রয়ে সফলতার মূল কারণ।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
তুমি কি মনে করো, কাস্টমাইজেশনের যথাযথ অনুসরণই 'রেইন কোট' বিক্রয়ে সফ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর