দক্ষ ব্যবস্থাপক হিসাবে জনাব শাওন শো-রুমের বিক্রি বাড়াতে কী কী পদক্ষেপ নিবে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: দক্ষ ব্যবস্থাপক হিসেবে জনাব শাওন বিক্রয় বৃদ্ধি করতে আসবাবপত্রের বিজ্ঞাপন প্রদান ও প্রচারের পদক্ষেপ গ্রহণ করা উচিত। বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবা বিক্রয় জন্য বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের উদ্দেশ্যে অর্থ প্রদত্ত উপায়ে নৈব্যক্তিক উপস্থাপনা। আর প্রচার হচ্ছে অর্থ প্রদান ব্যতীত পণ্য বা সেবার নৈব্যক্তিক উপস্থাপনা। জনাব শাওন উন্নত আসবাবপত্র প্রস্তুতকারক। প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তিনি বিভিন্ন শহরে নিজস্ব শো-রুম স্থাপন করেছেন। কিন্তু শো-রুমে বিক্রয়কর্মী নিয়োগ দিয়েও তিনি আশানুরূপ আসবাবপত্র বিক্রয় করতে পারছেন না। ফলে তিনি চিন্তিত হয়ে পড়েছেন। বিজ্ঞাপন ও প্রচার উভয়ই পণ্য বিক্রয় বৃদ্ধির গুরুত্বপূর্ণ হাতিয়ার। জনাব শাওন বিভিন্ন শহরে নতুন নতুন শো-রুম স্থাপন করেছেন। কিন্তু শো- রুম গুলো নতুন চালু হওয়ায় ক্রেতাদের নিকট তার শো-রুমগুলোর পরিচিতি নেই। প্রতিষ্ঠানের পরিচিতি না থাকলে স্বভাবতই বিক্রয় কম হয়। যেহেতু উন্নতমানের আসবাবপত্র বিক্রয়কারী হিসেবে তার প্রতিষ্ঠানের সুনাম রয়েছে, তাই শুধু শো-রুমগুলোর পরিচিতি বাড়ালেই বিক্রয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমেই পণ্য পরিচিতকরণ সম্ভব। তাই জনাব শাওনের শো-রুমগুলোর পরিচিতি তথা বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারমূলক কার্যক্রম গ্রহণ করা উচিত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
দক্ষ ব্যবস্থাপক হিসাবে জনাব শাওন শো-রুমের বিক্রি বাড়াতে কী কী পদক্ষ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর