'কর্মী বাহিনীর 'বোনাস দেওয়া' ঘোষণা পণ্য উৎপাদন বাড়াতে সহায়ক'- উদ্দীপকের আলোকে উক্তিটির তাৎপর্য মূল্যায়ন করো।
উত্তর: কর্মী বাহিনীর 'বোনাস প্রদান' ঘোষণা পণ্য উৎপাদন বৃদ্ধির জন্য সহায়ক- উক্তিটি যথার্থ। কর্মীরা কাজ করতে করতে অনেক সময় কাজে নিরুৎসাহিত হয়ে পড়ে। তখন তাদের কাজের প্রতি একঘেয়েমি চলে আসে। এতে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কমে যায়। তাই কর্মীদেরকে মাঝে মাঝে প্রেষণা দিতে হয়। যেমন: বোনাস প্রদান, পরিবহন সুবিধা প্রদান, প্রমোদ ভ্রমণ ইত্যাদি। এসব প্রেষণা কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে। মিঃ মোত্তালিব মোল্লা 'নাটোর বেকারির' একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি উৎপাদন বৃদ্ধির জন্য ৩০০০ টাকা করে বোনাস ঘোষণা করেন। যে সকল কর্মীরা সর্বোচ্চ পরিমাণ মানসম্মত বিস্কুট ও কেক তৈরি করবে তারাই এ বোনাস পাবে। ফলে প্রথম মাসে অনেকেই টার্গেট পরিমাণ পণ্য উৎপাদন করতে সক্ষম হয়। বোনাস এক ধরনের আথিক প্রেষণা। এটি অনেক কাযোপযোগী এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক। বোনাস ঘোষণার ফলে নাটোর বেকারির কর্মীদের মধ্যে কাজের প্রতি উৎসাহ সৃষ্টি হয়েছে। সকল কর্মী অতিরিক্ত আয়ের আশায় কাজে মনোযোগ দিয়েছে। এতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায়, কর্মীদের বোনাস প্রদান উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
'কর্মী বাহিনীর 'বোনাস দেওয়া' ঘোষণা পণ্য উৎপাদন বাড়াতে সহায়ক'- উদ্দী…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর