তুমি কি মনে কর 'আধুনিক ফার্নিচার' এর বিক্রয় বৃদ্ধিতে পণ্য ডিজাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের 'আধুনিক ফার্নিচার' বর্তমানে নান্দনিক ডিজাইন ব্যবহার করছে, যা প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের উৎকর্ষসাধনের মাধ্যমে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক পণ্য ডিজাইনে ভোক্তার রুচি ও পছন্দের সাথে সাথে পণ্যের বাহ্যিক সৌন্দর্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এসব পণ্য সুন্দর, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়ে থাকে। উদ্দীপকে জনাব আকাশ চট্টগ্রামের হালিশহর এলাকায় 'আধুনিক ফার্নিচার' নামে একটি শো-রুম প্রতিষ্ঠা করেন। ফার্নিচার তৈরিতে তিনি মানসম্মত কাঠ ও অন্যান্য উপকরণ ব্যবহার করেন। এতে তাঁর ফার্নিচার বেশ জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়। সম্প্রতি তিনি ক্রেতাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী যুগের সাথে তাল মিলিয়ে নান্দনিক কারুকার্যসংলিত ফার্নিচার তৈরির ব্যবস্থা করেন। এতে তাঁর প্রতিষ্ঠানের বিক্রয় আরও ব্যাপক আকারে বৃদ্ধি পায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি' নান্দনিক পণ্য ডিজাইনের প্রতি গুরুত্ব দিয়েছে। এ ধরনের ডিজাইনে পণ্য আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়। ফলে এরূপ ডিজাইনের পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বৃদ্ধি পায়। আর আকর্ষণ বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের বিক্রয়ও বৃদ্ধি পায়। এতে প্রতিষ্ঠানের লাভের সম্ভাবনাও অনেক বেড়ে যায়। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটি কর্তৃক ব্যবহৃত নান্দনিক ডিজাইন প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
তুমি কি মনে কর 'আধুনিক ফার্নিচার' এর বিক্রয় বৃদ্ধিতে পণ্য ডিজাইন গু…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর