উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতা। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী ক্রেতার স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। ক্রেতাকেন্দ্রিকতার মাধ্যমে ক্রেতারা তাদের স্বতন্ত্র চাহিদা পূরণ করতে পারে বলে ব্যবসায় সফলতা অর্জন ত্বরান্বিত হয়। উদ্দীপকে জনাব সোহান বরিশালের সদর রোডে 'ড্রেস প্লাবন' নামে একটি টেইলারিং দোকান পরিচালনা করেন। তিনি উক্ত প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপনার সামগ্রিক কাজ সম্পাদন করেন। প্রতিষ্ঠানটি প্রত্যেক ক্রেতার সামর্থ্য, রুচি ও পছন্দের প্রতি গুরুত্ব দিয়ে পোশাক উৎপাদন ও সরবরাহ করে। ফলে অল্পদিনের মধ্যে আশাতীত সাফল্য অর্জনে সক্ষম হয়। প্রতিষ্ঠানটির প্রতিটি ক্রেতাদের জন্য চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতার অন্তর্গত। ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য বা সেবা অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। অনুরূপভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটিও ব্যাপক সফলতা অর্জন করে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ উল্লেখপূর্বক তোমার মতাম…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর