জনাব আকাশের ব্যবসায় সফলতার কারণ হলো 'ক্রেতাকেন্দ্রিকতা' উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব আকাশের ব্যবসায় সফলতার কারণ হলো 'ক্রেতাকেন্দ্রিকতা' উক্তিটি যথার্থ। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী ক্রেতার স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। ক্রেতাকেন্দ্রিকতার মাধ্যমে ক্রেতারা তাদের স্বতন্ত্র চাহিদা পূরণ করতে পারে বলে ব্যবসায় সফলতা অর্জন ত্বরান্বিত হয়। উদ্দীপকে 'আকাশ ফার্নিচার' একটি আসবাবপত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব আকাশ উক্ত প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপনার সামগ্রিক কাজ সম্পাদন করেন। তিনি ক্রেতাদের রুচি, চাহিদা ও পছন্দ অনুযায়ী বিভিন্ন ডিজাইনের আসবাবপত্রের অর্ডার গ্রহণ এবং সঠিক সময়ে সরবরাহ করেন। এভাবে অল্পদিনেই তিনি ব্যবসায় সফলতা অর্জনে সক্ষম হন। প্রতিষ্ঠানটি প্রতিটি ক্রেতার জন্য চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতার অন্তর্গত। ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য বা সেবা অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। অনুরূপভাবে বলা যায়, জনাব আকাশের ব্যবসায় সফলতার কারণ হলো ক্রেতাকেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
জনাব আকাশের ব্যবসায় সফলতার কারণ হলো 'ক্রেতাকেন্দ্রিকতা' উক্তিটি উদ্…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর