"সেবা কি পচনশীল"?- ব্যাখ্যা কর।
উত্তর: সেবা হলো কোন কাজ বা সুবিধা যা স্পর্শ করা যায় না কিন্তু মানুষের প্রয়োজন ও অভাব মেটায়। এটি এমন একটি বিষয় যা কখনো সংরক্ষণ করা যায় না। যেমন: ডাক্তার রোগীকে দেখার সময় তিনি রোগীর জন্য ঔষধ লিখে দেন কিন্তু রোগী কি তিনি তার ডাক্তারি জ্ঞান দেন না। রোগীকে চিকিৎসা নিতে হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। আবার কেউ যদি বিমানের টিকেট কাটবে কিন্তু সময়মতো বিমানে না উঠে তাহলে সেই টিকেট কার্যকর হবে না। এ থেকে বোঝা যায় সেবা সংরক্ষণ করা যায় না। তাই বলা যায় সেবা পচনশীল।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
"সেবা কি পচনশীল"?- ব্যাখ্যা কর।
উত্তর