উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যবসায় কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যবসায়ের সেবা খাতের অন্তর্গত। সেবা এমন একটি বিষয় যা দেখাও যায় না, স্পর্শ করা যায় না কিন্তু মানুষের অভাব ও চাহিদা পূরণ করে থাকে। অর্থাৎ, যা অদৃশ্যমান ও অস্পর্শনীয় কিন্তু মানুষের অভাব পূরণের সক্ষম এমন কার্য বা সুযোগ-সুবিধা কে সেবা বলে। যেমন:- বাসস্থান সেবা, শিক্ষা সেবা, চিকিৎসা সেবা, পরিবহন সেবা ও বিনোদন সেবা ইত্যাদি। পণ্য ক্রয় বিক্রয়ের ফলে বিক্রেতার নিকট থেকে মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয় কিন্তু সেবা গ্রহণের বা সেবা প্রদানের ফলে সেবাদাতার নিকট হতে এর মালিকানা সেবা গ্রহীতার নিকট হস্তান্তরিত হয় না। কারণ সেবার কোন নির্দিষ্ট আকার আকৃতি নেই। উদ্দীপকে দেখা যায়, সৈকত বিদেশে পড়ালেখা করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এখানে তিনি শিক্ষার্থীদের জন্য একটি পরামর্শ যা ব্যবসায়ের সেবা খাতের অন্তর্গত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যবসায় কোন খাতের অন্তর্ভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর