উদ্দীপকে দৃশ্যকল্প- ২ জনাব রায়ানের তৈরিকৃত পণ্যের বিক্রয় বৃদ্ধির মূল কারণ কি বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রায়ানের তৈরিকৃত পণ্যের বিক্রয় বৃদ্ধির মূল কারণ হলো কাস্টমাইজেশন। এক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ক্রেতার প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবা সামগ্রী তৈরি করে সরবরাহ করা হলে তাকে কাস্টমাইজেশন বলে। কাস্টমাইজেশনের ক্রেতার পছন্দকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি ক্রেতার চাহিদা আলাদাভাবে মূল্যায়ন করা হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব রায়ান কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র তৈরি যেমন- টেবিল, চেয়ার, আলমিরা ইত্যাদি তৈরি করেন। এসব জিনিসপত্র তৈরিতে তিনি প্রত্যেকরে তার পছন্দের রং ও ডিজাইনকে প্রাধান্য দেয়। ক্রেতারাও বেশ সন্তুষ্ট হওয়ায় বিক্রয় বৃদ্ধি পায়। এখানে দেখা যাচ্ছে তিনি ক্রেতাদের পছন্দকে ভিত্তি করে তার পণ্যটি তৈরি করে থাকেন যা কাস্টমাইজেশনের অন্তর্ভুক্ত। কাস্টমাইজেশনে ক্রেতার স্বতন্ত্র চাহিদা পূরণের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এর উদ্দেশ্য হলো ক্রেতার সাথে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখা। এটি নতুন ও অনুগত ক্রেতা সৃষ্টিতে ভূমিকা রাখে। তাই বলা যায় উদ্দীপকে প্রতিষ্ঠানটির ব্যবসায় বৃদ্ধির কারণ হলো কাস্টমাইজেশন।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যকল্প- ২ জনাব রায়ানের তৈরিকৃত পণ্যের বিক্রয় বৃদ্ধির …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর