উদ্দীপকের ব্যবসায়ীটি কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্যবসায়ীটি সেবা খাতের প্রবৃদ্ধির পর্যটন খাতের অন্তর্ভুক্ত । বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে যে সকল সেবা খাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার মধ্যে অন্যতম একটি হলো পর্যটন খাত। বাংলাদেশের অসংখ্য ঐতিহাসিক দর্শনীয় স্থান ছাড়াও পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার, বিশ্বব্যাপী আলোচিত ম্যানগ্রোভ সুন্দরবন তজিংডং ও ক্রেওক্রাডং এর মত বড় বড় সুউচ্চ পর্বত, সিলেটের চা বাগান, বান্দরবান, মাধবকুন্ড ও সীতাকুন্ডের মত বড় বড় পাহাড়ি ঝরনা ও যমুনা ব্রিজের মত বড় বড় স্থাপনা প্রভৃতি পর্যটন কেন্দ্র রয়েছে যা মানুষের মনকে আলোড়িত করে। বাংলাদেশের এমন অপরূপ সৌন্দর্য দেখে বিদেশি পর্যটকদের আগমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই দেশের পর্যটকদের বহুমুখী সেবা প্রদানের লক্ষ্যে কক্সবাজারসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মানের বেশ কিছু হোটেল এর ব্যবস্থা করা হয়েছে যা সেবা খাতের পর্যটন খাতের অন্তর্ভুক্ত। উদ্দীপকের প্রতিষ্ঠানটি, বান্দরবান হোটেল লাবনীর সেবার মান বেশ উন্নত। তাই এই হোটেলে দেশি-বিদেশি বহু পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। উক্ত প্রতিষ্ঠানটি একটি দর্শনীয় স্থান,যা দেখতে সকল মানুষ এখানে ভিড় করে। যা সেবা খাতের প্রবৃদ্ধির পর্যটন খাতের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়ীটি সেবা খাতের অন্তর্ভুক্ত পর্যটন খাতের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায়ীটি কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর