বর্তমান পরিস্থিতিতে মি. আরেফিনকে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে? বিশ্লেষণ করো।
উত্তর: বর্তমান পরিস্থতিতে মি. আরেফিনকে ক্রেতার প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। ক্রেতার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদন ও সরবরাহ করা ব্যবসায়ের অন্যতম চ্যালেঞ্জ। উৎপাদনের প্রতিটি ধাপেই ক্রেতার পছন্দকে প্রাধান্য দেওয়া হয়। ক্রেতার প্রত্যাশা অনুযায়ী পণ্য উৎপাদনে ব্যর্থ হলে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়। তাই ক্রেতার পছন্দ অনুযায়ী পণ্য উৎপাদন করা উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম চ্যালেঞ্জ। উদ্দীপকে মি. আরেফিন একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। পণ্য উৎপাদনের সাথে সম্পর্কিত সব কার্যক্রম তিনি তদারকি করেন। বর্তমানে পণ্যের মান নিয়ে ভোক্তারা বিভিন্ন অভিযোগ দিচ্ছে। তাই পণ্যের গুণগত মান ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী করার জন্য তিনি বেশ চিন্তিত। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে মি. আরেফিনকে অবশ্যই পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। তাকে ক্রেতাদের অভিযোগগুলো বিশ্লেষণ করে পণ্যের ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে। গুণগত মান নিশ্চিত হলে ক্রেতা সন্তুষ্টি বাড়বে। এতে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ থাকবে। অতএব, মি. আরেফিনকে ক্রেতার প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
বর্তমান পরিস্থিতিতে মি. আরেফিনকে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর