তুমি কি মনে কর শুধু কাস্টমাইজেশন-এর কারণেই হোটেল সীগালের সুনাম বৃদ্ধি পেয়েছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি কাস্টমাইজেশনের কারণেই হোটেল সীগালের সুনাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ কোনো ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ দেওয়া হলে তাকে কাস্টমাইজেশন বলে। এক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ককরণ ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। উদ্দীপকে লক্ষণীয় হোটেল সীগাল দেশি-বিদেশি পর্যটকদের কাছে অতি পরিচিত নাম। সমুদ্রসৈকতের পাশে অবস্থিত হওয়ায় এটির গুরুত্ব আরও বেশি বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইটালি থেকে একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে এ হোটেলে ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদা ও পছন্দ মোতাবেক সেবা প্রদান করায় শিক্ষার্থীগণ উপকৃত হয়। ফলে এ হোটেলের সুনাম দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। হোটেলটি ক্রেতাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী সেবা প্রদান করেছে যা কাস্টমাইজেশন নামে পরিচিত। পরিশেষে বলা যায়, ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণ করে অর্থাৎ কাস্টমাইজেশন এর কারণেই হোটেল সীগালের সুনাম বৃদ্ধি পেয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
তুমি কি মনে কর শুধু কাস্টমাইজেশন-এর কারণেই হোটেল সীগালের সুনাম বৃদ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর