উদ্দীপকে উল্লিখিত মি. আরেফিন কোন ধরনের কাজ করে থাকেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আরেফিন কর্তৃক সম্পাদিত কার্যাবলি উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, ডিজাইন, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলির সমষ্টিই হলো উৎপাদন ব্যবস্থাপনা। একে কার্য ব্যবস্থাপনাও বলা হয়। এর মাধ্যমে মানসম্মত পণ্য উৎপাদন করা সম্ভব হয়। মি. আরেফিন একটি বৃহদায়তন প্রতিষ্ঠানে কর্মরত। তিনি বিভাগীয় প্রধান হিসেবে পণ্যের ডিজাইন নির্ধারণে ভূমিকা রাখেন। এছাড়াও পণ্যের রূপগত উপযোগ সৃষ্টির পরিকল্পনা হতে শুরু করে ওই বিভাগের সব কাজের তত্ত্বাবধান করে থাকেন। তার এ কাজগুলোর ফলে উৎপাদনে গতিশীলতা আসে। এর ফলে পণ্য মানসম্মত হয়। এক্ষেত্রে পণ্য উৎপাদন পরিকল্পনা, কর্মী নিয়োগ, তত্ত্বাবধান এবং উৎপাদন নিয়ন্ত্রণ করা সবই উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত বিষয়। এভাবে তিনি ব্যবসায়ের উৎপাদন ব্যবস্থাপক হিসেবে ভূমিকা রাখেন। তাই বলা যায়, মি. আরেফিনের সম্পাদিত কার্যাবলি উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. আরেফিন কোন ধরনের কাজ করে থাকেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর