উৎপাদন ব্যবস্থাপনায় ঐতিহাসিক পটভূমি উল্লেখপূর্বক রোগীর সন্তুষ্টির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রোগীর সন্তুষ্টির কারণ হচ্ছে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে রোগীদের চিকিৎসা প্রদান। যা উৎপাদন ব্যবস্থাপনায় ঐতিহাসিক পটভূমি আধুনিক যুগকে প্রকাশ করে। উদ্দীপকে ডাক্তার জাহিদ একজন ডেঙ্গু রোগ বিশেষজ্ঞ। প্রাথমিক পর্যায়ে আধুনিক যন্ত্রপাতি না থাকায় ডাক্তার রোগীদের উন্নত চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য বিদেশে যান। পরবর্তীতে তিনি দেশে ফিরে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি দিয়ে অল্প সময়ের মধ্যে রোগ নির্ণয় করে চিকিৎসা দেন। এখানে উৎপাদন ব্যবস্থাপনায় ঐতিহাসিক পটভূমির আধুনিক যুগ প্রকাশ পায়। কেননা আধুনিক যুগে প্রযুক্তি, উন্নত কলাকৌশল ও কম্পিউটারাইজড পদ্ধতি ইত্যাদি ব্যবহার করে দ্রব্য বা সেবা উৎপাদন করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, তত্ত্ব ও কৌশলে ব্যাপক অগ্রগতি হয়। এ সময় উৎপাদন ব্যবস্থাপনার pert, CPM, Liner programming সহ বিভিন্ন পদ্ধতি চালু হয়।কম্পিউটারের ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনা কে আরো গতিশীল করে তোলে। উৎপাদনের সমস্যা সমাধানে আধুনিক যন্ত্রপাতি ও কলাকৌশল প্রয়োগ করা হয়। এসব হলো আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থাপনা। উদ্দীপকেও আধুনিক যুগ অনুসরণ করে রোগীদের সেবা প্রদান করায় রোগীরা রোগমুক্ত হওয়ায় খুশি।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উৎপাদন ব্যবস্থাপনায় ঐতিহাসিক পটভূমি উল্লেখপূর্বক রোগীর সন্তুষ্টির …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর