দৃশ্যকল্প-১ কোন ধরনের দ্রব্য/পণ্য? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর পণ্যটি হলো ভোগ্যপণ্যের অন্তর্গত বিশিষ্ট পণ্য। যে সকল পণ্য একটি বিশেষ মান বহন করে এবং সমাজের বিশেষ শ্রেণীর ক্রেতারা তা ক্রয় করে তাকে বিশিষ্ট পণ্য বলে। এসব পণ্য দেখতে চমৎকার, উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি ও পৃথক বৈশিষ্ট্যসম্পন্ন এবং সমাজের বিশেষ শ্রেণির ক্রেতাদের প্রবল আকর্ষিত করে। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ শুভ্রা ঘড়ি বিক্রেতা। তিনি বিদেশ, থেকে RADO ঘড়ি, TITAN ঘড়ি আমদানি করে দেশের বাজারে বিক্রি করেন। ঘড়ির দাম বেশি তাই বিক্রি কম।। এখানে দেখা যাচ্ছে, তার আমদানিকৃত ঘড়ি একটি উচ্চমান বহন করে এবং উন্নত প্রযুক্তি দ্বারা তৈরী। যার জন্য সমাজের বিশেষ শ্রেণির ক্রেতা এ ধরনের পণ্য ক্রয় করে থাকেন। তাই বলা যায়, তার বিক্রীত পণ্যটি হচ্ছে ভোগ্যপণ্যের অন্তর্গত বিশিষ্ট পণ্য।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন ধরনের দ্রব্য/পণ্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর