দিনে উৎপাদিত পণ্য দিনের শেষে বিক্রি হয়ে যাওয়ার ক্ষেত্রে মজুদ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে -উদ্দীপকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: দিনে উৎপাদিত পণ্য দিনের শেষে বিক্রি হয়ে যাওয়ার ক্ষেত্রে মজুদ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎপাদনের কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য দ্রব্য মজুদ রাখাকে মজুদ নিয়ন্ত্রণ বলে। মজুদ মাল নিয়ন্ত্রণের জন্য উৎপাদন ব্যবস্থাপনা Analysis Better Control (ABC), Economic Order Quantity (EOQ) এবং High, Medium, Low Cost (HML) সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে। উদ্দীপকে জনাব বাদল 'বাদল ফুডস' এর স্বত্বাধিকারী। বাজারে পণ্যের সম্ভাব্য চাহিদা বিবেচনা করে তিনি বিস্কুট, কেক, চানাচুর ইত্যাদি পণ্য উৎপাদন শুরু করেন। প্রথম থেকেই তিনি কাঁচামালের অবচয় রোধ করে মিতব্যয়ী উৎপাদনের পরিমাণ নির্ধারণ করেন। ফলে দিনের উৎপাদিত পণ্য দিনের শেষে বিক্রয় হয়ে যায় এবং সার্বিকভাবে উৎপাদিত পণ্যের মজুদ এড়ানো সম্ভব হয়। মজুদ নিয়ন্ত্রণ করা বর্তমানে যেকোনো প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে অধিক পণ্য মজুদ থাকলে অপচয় বৃদ্ধি পায়, অন্যদিকে কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে কম পণ্য মজুদ থাকলে বাজারে পণ্যের ঘাটতি দেখা দেয়। তাই মজুদের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে তা নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। উদ্দীপকের প্রতিষ্ঠানটি এই নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেই দিনের পণ্য দিনে বিক্রয় করতে সক্ষম হয়, যা প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে সহায়ক।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
দিনে উৎপাদিত পণ্য দিনের শেষে বিক্রি হয়ে যাওয়ার ক্ষেত্রে মজুদ নিয়ন্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর