"উৎপাদন ব্যবস্থাপনা শিল্প উন্নয়নে সহায়তা করে"- ব্যাখ্যা কর।
উত্তর: চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, সংগঠন, উন্নয়ন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলিকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। পণ্যের উৎপাদন বৃদ্ধি, প্রতিযোগীতা মোকাবিলা, রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কাজে উৎপাদন ব্যবস্থাপনার সঠিক বাস্তবায়নের প্রয়োজন হয়। উৎপাদন ব্যবস্থাপনার ফলে উৎপাদন প্রক্রিয়া ত্বরান্বিত হয়, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় ও অপচয় হ্রাস হয়। এছাড়া দেশের বৃহদায়তন শিল্পে উৎপাদন ব্যবস্থাপনা প্রয়োগের ফলে সম্পদের সদ্ব্যবহার, শিল্প সম্প্রসারণসহ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়। তাই বলা যায়, উৎপাদন ব্যবস্থাপনা শিল্প উন্নয়নে সহায়তা করে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
"উৎপাদন ব্যবস্থাপনা শিল্প উন্নয়নে সহায়তা করে"- ব্যাখ্যা কর।
উত্তর