"উৎপাদন ব্যবস্থাপনা ক্রেতাকেন্দ্রিক”- ব্যাখ্যা কর।
উত্তর: ক্রেতাকেন্দ্রিক বলতে প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র চাহিদা ও প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা উৎপাদন এবং বিপণন কর্মকাণ্ডকে বোঝায়। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে ক্রেতাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হয়। কিন্তু প্রত্যেক ক্রেতার চাহিদা ও প্রয়োজনের ভিন্নতা লক্ষ্য করা যায়। ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনে ভিন্নতাকে বিবেচনা করে উৎপাদন ও বিপণন কর্মকাণ্ড পরিচালনা করা হলে ক্রেতা সন্তুষ্টি অর্জন সম্ভব। তাই বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা ক্রেতাকেন্দ্রিক হচ্ছে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
"উৎপাদন ব্যবস্থাপনা ক্রেতাকেন্দ্রিক”- ব্যাখ্যা কর।
উত্তর