প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যার্জন উৎপাদন পরিকল্পনার ওপর নির্ভর করে- বক্তব্যটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যার্জন উৎপাদন পরিকল্পনার ওপর নির্ভর করে। উক্তিটির সাথে আমি একমত। পণ্যের ভবিষ্যৎ চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী উৎপাদন কর্মসূচি নেওয়াই হলো উৎপাদন পরিকল্পনা। উৎপাদন পরিকল্পনার মাধ্যমে কে, কখন, কোথায়, কী পরিমাণ পণ্য উৎপাদন করবে তা পূর্ব থেকে নির্ধারণ করা হয়। উদ্দীপকে জনাব রাফি একটি নতুন পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে জনাব রাফি পণ্যটি কেমন হবে তা নির্ধারণ করেন এবং এর জন্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে পণ্যের গবেষণামূলক কাজ সম্পাদন করেন। তিনি মনে করেন একটি সুষ্ঠু পারিকল্পনা অনুযায়ী পণ্যটির উৎপাদনকার্য চালালে প্রতিষ্ঠানটি সহজেই চূড়ান্ত লক্ষ্য অর্জনে সক্ষম হয়। তার এই বক্তব্যটি সঠিক। কেননা পরিকল্পনার উপর ভিত্তি করেই উৎপাদন ব্যবস্থাপনার তথা সামগ্রিক ব্যবস্থাপনার কাজ সম্পাদিত হয়। অর্থাৎ পরিকল্পনার উপরই অন্যান্য কাজ নির্ভর। তাই সঠিক ও সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদন করলে পণ্যটি উৎপাদন করা সহজ হবে। ক্রেতার চাহিদা, পছন্দ ও রুচি বিবেচনায় নিয়ে উৎপাদন পরিকল্পনা করা হয়। তাছাড়া পণ্য' কীভাবে উৎপাদিত হবে, কতটুকু উৎপাদিত হবে, কোথায় উৎপাদিত হবে, মান কেমন হবে প্রভৃতি নির্ধারণ করাও উৎপাদন পরিকল্পনার কাজ। এর মাধ্যমে উৎপাদনে গতিশীলতা আসে। এসব কারণেই উৎপাদন পরিকল্পনা প্রয়োজন। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানের নতুন পণ্য উৎপাদনের নিমিত্তে একটি সঠিক পরিকল্পনা প্রণয়ন করা অত্যাবশ্যক। যার দরুন তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং তা বাস্তবায়নসহ নিয়ন্ত্রণের কাজ সম্পাদন করতে পারবে। তাই বলা যায়, প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যার্জন উৎপাদন পরিকল্পনার ওপর নির্ভর করে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যার্জন উৎপাদন পরিকল্পনার ওপর নির্ভর করে- বক্তব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর