সেবার বৈশিষ্ট্য উল্লেখপূর্বক উদ্দীপকের শিক্ষার্থীদের অসন্তুষ্টির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: সেবার পরিবর্তনশীলতা বৈশিষ্ট্যের কারণে শিক্ষার্থীদের অসন্তুষ্টি সৃষ্টি হয়। ব্যক্তি, সময় ও স্থানভেদে সেবার মানের পরিবর্তন ঘটে। সেবার এরূপ বৈশিষ্ট্যকে পরিবর্তনশীলতা বলে। দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে একাধিক পরিমাণ দ্রব্য উৎপাদন করলেও তার মান একই রকম থাকে। কিন্তু সেবার ক্ষেত্রে একই মান রাখা সম্ভব হয় না। উদ্দীপকে জনাব সাব্বির বিদেশে উচ্চ শিক্ষায় আগ্রহী ছাত্র-ছাত্রীদের পরামর্শদানের জন্য ঢাকার মিরপুরে 'অস্ট্রেলিয়া-আমেরিকা এডুকেশন' নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। মিরপুর অফিস থেকে সেবা গ্রহণ করে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তুষ্ট। তিনি এ সাফল্যকে ভিত্তি করে ধানমণ্ডি ও উত্তরায় ২টি অফিস চালু করেন। কিন্তু ঐ অফিস দুটি থেকে শিক্ষার্থীরা সেবা গ্রহণ করে সন্তুষ্ট হতে পারছে না। এখানে দেখা যাচ্ছে, তারা একই সেবা প্রদান করলেও সময়ভেদে তার মান পরিবর্তন ঘটছে। যা সেবার পরিবর্তনশীলতা বৈশিষ্ট্য প্রকাশ করে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
সেবার বৈশিষ্ট্য উল্লেখপূর্বক উদ্দীপকের শিক্ষার্থীদের অসন্তুষ্টির কা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর