"উৎপাদনশীলতা হ্রাস প্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করে”-ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদনে ব্যবহৃত উপকরণ এবং তার সাহায্যে উৎপাদিত পণ্যের অনুপাতই হলো উৎপাদনশীলতা। উৎপাদন ও উপকরণের যেকোনো পরিবর্তন উৎপাদনশীলতার চ্যালেঞ্জ সৃষ্টি করে। উৎপাদনশীলতা কমে গেলে পণ্যের উৎপাদন ব্যয় বাড়ে। এতে পণ্যের মূল্য বেড়ে যায়। ফলে ক্রেতারা ঐ পণ্য কেনার আগ্রহ হারিয়ে ফেলে এবং মুনাফার পরিমাণও কম হয়। ফলে উৎপাদনশীলতা হ্রাস প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানের টিকে থাকার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
"উৎপাদনশীলতা হ্রাস প্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করে”-ব্যাখ্যা কর।
উত্তর