শিক্ষার্থীদের অসন্তুষ্টি দূরীকরণে জনাব সাব্বির কর্তৃক গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষণ কর। (উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি উল্লেখপূর্বক)।
উত্তর: শিক্ষার্থীদের অসন্তুষ্টি দূরীকরণে জনাব সাব্বির কর্তৃক গৃহীত পদক্ষেপটি যৌক্তিক। তিনি উৎপাদন ব্যবস্থাপনার কাস্টমাইজেশন ব্যবস্থার প্রতি গুরুত্ব দেন। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়কিকরণ ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। উদ্দীপকে জনাব সাব্বির বিদেশে উচ্চ শিক্ষায় আগ্রহী ছাত্র-ছাত্রীদের পরামর্শদানের জন্য ঢাকার মিরপুরে 'অস্ট্রেলিয়া-আমেরিকা এডুকেশন' নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। পরবর্তীতে ধানমণ্ডি ও উত্তরায় ২টি অফিস চালু করেন। কিন্তু ঐ অফিস দুটি থেকে শিক্ষার্থীরা সেবা গ্রহণ করে সন্তুষ্ট হতে পারছে না। এজন্য তিনি সেখানকার শিক্ষার্থীদের পরামর্শদানের জন্য তাদের উপযোগী দুইজন দক্ষ ও অভিজ্ঞ কনসালটেন্ট নিয়োগ দেন। বিভিন্ন শিক্ষার্থীর জন্য তাদের উপযোগী সেবা প্রদান করা কাস্টমাইজেশনের অন্তর্গত। কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের গ্রাহকদের জন্য কাস্টমাইজেশনের ব্যবস্থা করেন। যার দরুন তারা উভয় শাখায় সফলতা বয়ে আনবে বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
শিক্ষার্থীদের অসন্তুষ্টি দূরীকরণে জনাব সাব্বির কর্তৃক গৃহীত পদক্ষেপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর