তুমি কি মনে কর উদ্দীপকে মি. 'ক' শ্রম বিভাগের কারণে লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: শ্রমবিভাগের কারণে মি. 'ক' তার লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। শ্রমবিভাগের ফলে শ্রমিক তার যোগ্যতা এবং কর্মক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে উৎপাদন কাজের অগ্রগতি সাধনে ভূমিকা রাখতে পারে। এতে প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে পণ্য উৎপাদন করে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। উদ্দীপকে মি. 'ক', 'খ' কোম্পানিতে ৬ মাসে উৎপাদনমাত্রা ১৫০,০০০ ইউনিট থাকলেও ৩ মাসের মধ্যে উৎপাদন হয় ৫,০০০ ইউনিট। প্রত্যাশা অনুযায়ী উৎপাদন না হওয়ায় তিনি শ্রমবিভাগের কৌশল অবলম্বন করেন। শ্রমবিভাগের ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব হয়। উদ্দীপকে মি. 'ক' শ্রমিকদের দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়ার ফলে তারা তাদের কর্মক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে পারে। ফলে পরবর্তী ৩ মাসের মধ্যে মি. 'ক' কোম্পানির উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেন।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকে মি. 'ক' শ্রম বিভাগের কারণে লক্ষ্যমাত্রা অর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর