উৎপাদন ব্যবস্থাপনার কোন ধারণা অনুসরণ করে তারা এত বেশি জনপ্রিয়তা লাভ করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদন ব্যবস্থাপনার কাস্টমাইজেশন ধারণা অনুসরণ করে তারা এত বেশি জনপ্রিয়তা লাভ করছেন। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়কিকরণ ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। উদ্দীপকে মোহাম্মদপুরের 'জাস্ট বেক' কেকের জগতে একটি অন্যতম প্রসিদ্ধ উৎপাদনকারী কেক বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি যেকোন ক্রেতার প্রত্যাশিত ডিজাইন, কেকের পরিমাণ, স্বাদ, রং, আকৃতি ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিয়ে তাদের কাছ থেকে ফরমায়েশ সংগ্রহ করেন। ভিন্ন ভিন্ন ক্রেতার ভিন্ন ভিন্ন চাহিদাকে গুরুত্ব দিয়ে তারা অর্ডার সংগ্রহ করে কেক তৈরি করেন। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদনে ক্রেতা বা ভোক্তার চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। ক্রেতা বা ভোক্তার চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে পণ্য বা সেবা পরিবেশনই হচ্ছে কাস্টমাইজেশন। ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। যার দরুন তারা কেকের জগতে যথেষ্ট সুনাম অর্জন করছেন।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উৎপাদন ব্যবস্থাপনার কোন ধারণা অনুসরণ করে তারা এত বেশি জনপ্রিয়তা লাভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর