উদ্দীপকের উল্লিখিত প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যবসায়ের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যবসায়ের সেবা খাতের অন্তর্ভুক্ত। উৎপাদনের যে খাত কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন না করে এমন কিছু বিষয় উৎপাদন করে যা মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক করে তোলে তাকে সেবা খাত বলে। বর্তমান বিশ্বায়নের যুগে সেবা খাতের প্রবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকে 'নোভা কনসালটিং ফার্ম' একটি পরামর্শক প্রতিষ্ঠান যার কাজ হচ্ছে বিদেশে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া। যার যার পছন্দ, সামর্থ্য ও অভিজ্ঞতা যাচাই করে এই ফার্ম তাদের জন্য বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করে দেন। প্রতিষ্ঠানটি আমাদের এমনকিছু সুবিধা প্রদান করে যা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। তাই বলা যায়, তাদের ব্যবসায়টি উৎপাদনের সেবা খাতের অন্তর্গত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যবসায়ের কোন খাতের অন্তর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর