উদ্দীপকে জনাব নাহিনের ব্যবসায়টি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব নাহিনের ব্যবসায়টি উৎপাদনের সেবা খাতের অন্তর্ভুক্ত। উৎপাদনের যে খাত আমাদের কোনো দৃশ্যমান বস্তু না দিয়ে এমন কিছু বিষয় প্রদান করে যা আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করে তোলে তাকে সেবা খাত বলে। পর্যটন হলো সেবা খাতের একটি উপখাত। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট পর্যটন খাতের অন্তর্ভুক্ত। উদ্দীপকে পাহাড়ের সৌন্দর্যমণ্ডিত বান্দরবানের কথা উল্লেখ রয়েছে। উক্ত হোটেলের মালিক জনাব নাহিন খাবার তৈরি ও পরিবেশনের জন্য ২০ জন কর্মচারী নিয়োগ দিয়েছেন। চাহিদা ও পছন্দ অনুযায়ী খাবার খেয়ে ভোক্তারাও খুবই খুশি। উদ্দীপকের হোটেলটি আমাদের এমন কিছু বিষয় প্রদান করে থাকে যা আমাদের জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। প্রতিষ্ঠানটি আমাদের খাবার পরিবেশন ও সেবা প্রদান করে যা উৎপাদনের সেবার পর্যটন খাত হিসেবে বিবেচিত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে জনাব নাহিনের ব্যবসায়টি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর