সেবা প্রদানকারী ব্যক্তি থেকে সেবাকে পৃথক করা যায় না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: না, সেবাকে সেবাদানকারী থেকে আলাদা করা যায় না। যেসব কাজ বা সুবিধা মানুষের প্রয়োজন মেটাতে পারে কিন্তু দেখা বা স্পর্শ করা যায় না, তাকে সেবা বলে। সেবার সাথে সেবা প্রদানকারী ও সেবাগ্রহীতা উভয়ই সরাসরি জড়িত থাকে। সেবা উৎপাদন ও ব্যবহারের সময় একই বা সামান্য পার্থক্য থাকে। সেবা উৎপাদনের সাথে সাথে এটি ব্যবহার করতে হয় কারণ এটি ক্ষণস্থায়ী। সেবা উৎপাদন ও ব্যবহারের সময় একই হওয়ায় সেবাকে সেবাদানকারী ব্যক্তি বা যন্ত্রপাতি থেকে আলাদা করা যায় না।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
সেবা প্রদানকারী ব্যক্তি থেকে সেবাকে পৃথক করা যায় না কেন? ব্যাখ্যা কর।
উত্তর