মিস পপির ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় খাতের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: মিস পপির ব্যবসায় প্রতিষ্ঠানটি সেরা খাতের সাথে জড়িত। উৎপাদনের যে খাত কোনো ধরনের দৃশ্যমান পণ্যসামগ্রী উৎপাদন না করে এমন কিছু সুবিধা বা উপযোগ সৃষ্টি করে যা মানুষের জীবনকে আরও উন্নত, সুখ-স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ, আরামদায়ক ও বৈচিত্র্যময় করে তোলে তাকে সেবাখাত বলে। সেবা একটি অদৃশ্য বিষয় যার মালিকানা হস্তান্তর করা সম্ভব নয়। উদ্দীপকে মিস পপি ব্যস্ততম রাস্তার মোড়ে একটি বিউটি পার্লার স্থাপন করেন। সেখানে ক্রেতাদের পছন্দ অনুযায়ী চুল কাটা, বউ সাজা ও ফেসিয়ালসহ পার্লারের যাবতীয় কাজ সম্পন্ন করেন। এখানে দেখা যাচ্ছে, মিস পপি এমন একটি কাজ সম্পাদন করছেন যা আমাদের কোনো প্রকার দৃশ্যমান দ্রব্য প্রদান না করে কিছু অদৃশ্যমান সেবা প্রদান করছে। যার মাধ্যমে আমাদের জীবন সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে। অর্থাৎ বলা যায়, তার ব্যবসায় প্রতিষ্ঠানটি উৎপাদনের সেবা খাতের অন্তর্গত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
মিস পপির ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় খাতের সাথে জড়িত? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর