উদ্দীপকে উল্লিখিত মি. সফিক কী উৎপাদন করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. সফিক সেবা উৎপাদন করছেন। কতিপয় সুনির্দিষ্ট ও অদৃশ্যমান কাজ, সুবিধা এবং তৃপ্তি যা মানবীয় বা প্রযুক্তিগত বৈশিষ্ট্যের সমন্বয়ের মাধ্যমে অভাব পূরণ করতে পারে এবং বিভিন্ন পক্ষের মধ্যে লেনদেন করা যায় তাকে সেবা বলা হয়। সেবা এমন একটি বিষয় যা দেখা যায় না স্পর্শও করা যায় না; কিন্তু মানুষের অভাব ও চাহিদা পূরণ করে থাকে। যেমন- বাসস্থান সেবা, শিক্ষা সেবা, চিকিৎসা সেবা, আইনি সেবা, পরিবহন সেবা, বিনোদন সেবা ইত্যাদি সেবা খাতের মধ্যে অন্যতম। উদ্দীপকের মি. সফিক একজন স্বনামধন্য আইনজীবী। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সাথে সকল শ্রেণি-পেশার মানুষকে আইনি সহায়তা প্রদান করে আসছেন। তার আইন পেশার মূলনীতি হলো গ্রাহকদের আত্মসন্তুষ্টি ও তাদের সর্বোচ্চ সহায়তা প্রদান। এক্ষেত্রে মি. সফিক যে ধরনের আইনি সহায়তা প্রদান করেন তা দেখা বা স্পর্শ করা যায় না। এছাড়া এরূপ কাজকে মি. সফিক সাহেব থেকে বিচ্ছিন্নও করা যাবে না; যা সেবা খাতকে নির্দেশ করছে। সুতরাং এটি স্পষ্ট যে, মি. সফিক সেবা উৎপাদন করছেন।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. সফিক কী উৎপাদন করছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর