জনাব নাহিনের ব্যবসায়ের কলেবর বৃদ্ধির পেছনে কী কারণ থাকতে পারে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: জনাব নাহিনের ব্যবসায়ের কলেবর বৃদ্ধির পেছনে মূল কারণ হলো কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতা। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারীর নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়কিকরণ ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। উদ্দীপকে জনাব নাহিন বান্দরবানে একটি হোটেল ব্যবসায় পরিচালনা করেন। তার হোটেলের খাবার ভোক্তার চাহিদা ও পছন্দ অনুযায়ী হওয়ায় তা গ্রহণ করে ভোক্তারা খুব খুশি। খাবার হোটেল বলতে জনাব নাহিনের হোটেলের কথা এখন টুরিস্টদের মুখে মুখে। এখানে দেখা যাচ্ছে, জনাব নাহিন খাবার তৈরির জন্য ক্রেতা বা ভোক্তার চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী খাবার পরিবেশন করেন। আর ক্রেতা বা ভোক্তার চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে পণ্য বা সেবা পরিবেশনই হচ্ছে কাস্টমাইজেশন। ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। যার দরুন উদ্দীপকের প্রতিষ্ঠানটি ব্যাপক সফলতা বয়ে এনেছে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
জনাব নাহিনের ব্যবসায়ের কলেবর বৃদ্ধির পেছনে কী কারণ থাকতে পারে বলে ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর