"কাঙ্ক্ষিত সেবা বা পণ্যই গ্রাহক সন্তুষ্টির অন্যতম কারণ" তুমি কি. একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'কাঙ্ক্ষিত সেবা বা পণ্যই গ্রাহক সন্তুষ্টির অন্যতম কারণ'-উক্তিটির সাথে আমি একমত। পণ্য বা সেবা গ্রাহকদের চাহিদা পূরণের মাধ্যমে সন্তুষ্টি প্রদান করে থাকে। এক্ষেত্রে একটি পণ্য যেভাবে গ্রাহকের প্রয়োজন পূরণ করে থাকে, তেমনিভাবে সেবাও গ্রাহকের প্রয়োজন পূরণে কাজ করে। যদিও পণ্য এবং সেবার মধ্যে কতিপয় ক্ষেত্রে পার্থক্য বিদ্যমান। কিন্তু গ্রাহকের প্রয়োজন পূরণ এবং সন্তুষ্টি প্রদানের ক্ষেত্রে উভয়ে সমান। উদ্দীপকে মি. সফিক একজন স্বনামধন্য আইনজীবী। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করে আসছেন। মি. সফিকের এরূপ কাজের ফলে গ্রাহকদের প্রয়োজন পূরণ হচ্ছে এবং তারা সন্তুষ্ট হচ্ছেন। কিন্তু এক্ষেত্রে মি. সফিক যদি সঠিকভাবে আইনি সেবা প্রদান না করতেন তাহলে গ্রাহকেরা তাদের কাঙ্ক্ষিত মাত্রার সেবা থেকে বঞ্চিত হতেন এবং তারা অসন্তুষ্টি প্রকাশ করতেন। এখানে দৃশ্যমান পণ্যের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ক্রেতা বা গ্রাহকের কী ধরনের পণ্য বা সেবা কীভাবে পেতে চায় তা বুঝে প্রদান করতে পারলেই মূলত গ্রাহকেরা তাদের কাঙ্ক্ষিত সন্তুষ্টি অর্জন করতে পারেন। পণ্য বা সেবা বাজারে উপস্থাপন করলেই হয় না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হচ্ছে একজন ক্রেতা বা গ্রাহক কীভাবে, কখন, কী মানের এবং কী মূল্যে পণ্যটি পেতে চাইছে সে অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহ করতে পারলেই গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন সম্ভব। আর তাই 'কাঙ্ক্ষিত সেবা বা পণ্যই গ্রাহক সন্তুষ্টির অন্যতম কারণ'- উক্তিটির সাথে আমি একমত পোষণ করছি।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
"কাঙ্ক্ষিত সেবা বা পণ্যই গ্রাহক সন্তুষ্টির অন্যতম কারণ" তুমি কি. এক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর