উদ্দীপকের বর্ণনা মতে, সেবার যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে তার আলোকে পণ্যের সাথে সেবার পার্থক্য নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে সেবার পচনশীলতার বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। পণ্য ও সেবার মধ্যে এই বৈশিষ্ট্যের ভিন্নতা আছে। এক সময়ের উৎপাদিত পণ্য বা সেবা, অন্য সময়ে ব্যবহার করার বৈশিষ্ট্যই হলো পচনশীলতা বা বিনাশশীলতা। কিন্তু পণ্য সংরক্ষণ করা গেলেও সেবা সংরক্ষণ করা যায় না। তাই পণ্য অন্য সময়ে ভোগ করা গেলেও সেবা পরে ভোগ করা যায় না। দৈনন্দিন প্রয়োজনে আমরা চাল, ডাল, তেল কিনে থাকি। এগুলো হলো পণ্য। আবার অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নিই। এটি একটি সেবা। আর ডাক্তারের উপস্থিতি ছাড়া সেবা নেওয়া সম্ভব নয়। সরাসরি উপস্থিত থেকে এ সেবা নিতে হয়। আবার এক সময়ের প্রদত্ত সেবা অন্য সময়েও ভোগ করা সম্ভব না। কারণ এটি সংরক্ষণ করা যায় না। চাল, ডাল, তেল গুদামজাতকরণ করে সংরক্ষণ করা যায়। এরপর ভবিষ্যতে ব্যবহার করে এর উপযোগ নিঃশেষ করা হয়। কিন্তু সেবার ক্ষেত্রে এটি সম্ভব নয়। সেবাদানকারীকে সেবাদানের সময় অবশ্যই উপস্থিত থাকতে হবে। অন্যথায় সেবা দেওয়া সম্ভব হবে না। তাছাড়া, সেবা অদৃশ্যমান তাই কোন পাত্র বা স্থানে এটি সংরক্ষণ করাও সম্ভব না। তাই পচনশীলতা বৈশিষ্ট্যটির কারণে বলা যায়, পণ্য ও সেবার মধ্যে ভিন্নতা আছে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনা মতে, সেবার যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে তার আলোকে পণ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর