উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন খাতের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি সেবা খাতের অন্তর্গত। যা দেখা যায় না, স্পর্শ করা যায় না অথচ মানুষের প্রয়োজন ও অভাব মেটানোর ক্ষমতা রাখে তাকে সেবা বলে। সেবা উৎপাদিত হওয়ার সাথে সাথেই ভোগ ও ব্যবহার করা হয়ে যায়। তাই সেবাকে সেবা প্রদানকারী ব্যক্তি অথবা যন্ত্রপাতি থেকে পৃথক করা যায় না। উদ্দীপকে হোটেল 'আফরিন' দেশি-বিদেশি পর্যটকদের নিকট খুবই সুপরিচিত একটি নাম। এই হোটেলটি কক্সবাজার সমুদ্রসৈকতের খুবই কাছে অবস্থিত এবং সেবার মান উন্নত হওয়ার কারণে গ্রাহকদের নিকট খুবই পছন্দনীয়। হোটেল 'আফরিন' যে কাজটি করছে তা ব্যবসায়ের সেবা খাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি সেবা খাতের অন্তর্গত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন খাতের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর