উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় প্রতিষ্ঠানটি উৎপাদনের কোন খাতের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় প্রতিষ্ঠানটি উৎপাদনের সেবাখাতের সাথে জড়িত। উৎপাদনের যে খাত কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন না করে এমন কিছু বিষয় উৎপাদন করে যা মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক করে তোলে তাকে সেবাখাত বলে। মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে সেবাখাত অন্যতম। বর্তমান বিশ্বায়নের যুগে সেবাখাতের প্রবৃদ্ধি দ্রুত বাড়ছে। হাসপাতাল, পর্যটন হোটেল, শিক্ষালয়, সেলুন, পরিবহন, আইটি পার্ক ইত্যাদি সেবাখাতের অন্তর্গত। উদ্দীপকে মিসেস সেবু গুলশানে একটি বিউটি পার্লার স্থাপন করেন। যেখানে ক্রেতাদের পছন্দ অনুযায়ী চুল কাটা, হেয়ার স্টাইল করা, ফেসিয়াল করা, কনে সাজানো ইত্যাদি কার্য সম্পাদন করা হয়। উল্লিখিত প্রতিষ্ঠানটি কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন করছে না, বরং এমনকিছু সুবিধা প্রদান করছে যা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। তাই বলা যায়, মিসেস সেবুর প্রতিষ্ঠানটি উৎপাদনের সেবাখাতের অন্তর্গত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় প্রতিষ্ঠানটি উৎপাদনের কোন খাতের সাথে জড়িত…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর