জনাব ইশান কর্তৃক সম্পাদিত কাজগুলো কোন ধরনের ব্যবস্থাপনা? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব ইশান কর্তৃক সম্পাদিত কাজগুলো উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্গত। চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, সংগঠন, উন্নয়ন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলিকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার একটি অংশ যা উৎপাদনে ব্যবহার হয়। উদ্দীপকে জনাব ইশানের 'টিম্বার মাট' নামে একটি আসবাবপত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। তিনি নিজে কাঁচামাল সংগ্রহ,পরিকল্পনা, কার্য পরিচালনা, রূপান্তরকরণসহ প্রতিটি কাজের সাথে জড়িত। ফলে উন্নতমানের আসবাবপত্র তৈরি হওয়ায় তার প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ে। এখানে দেখা যাচ্ছে, জনাব ইশানের প্রতিষ্ঠানটি উৎপাদন কাজে জড়িত। তিনি কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তরের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন, কাঁচামাল সংগ্রহ তথা সংগঠন ও নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলি সম্পাদন করছেন। এ সকল কার্যাবলি উৎপাদন ব্যবস্থাপনা হিসেবে বিবেচিত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
জনাব ইশান কর্তৃক সম্পাদিত কাজগুলো কোন ধরনের ব্যবস্থাপনা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর