উদ্দীপকে উল্লিখিত 'রাইজিং সান' হোটেলের নিয়মিত গ্রাহকদের প্রত্যাশিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার পেছনে স্বোর কোন বৈশিষ্ট্যটি দায়ী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'রাইজিং সান' হোটেলের নিয়মিত গ্রাহকদের প্রত্যাশিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার পেছনে সেবার পরিবর্তনশীলতা বৈশিষ্ট্যটি দায়ী। যে সকল অদৃশ্যমান বিষয় মানুষের অভাব পূরণ করতে পারে তাকে সেবা বলে। সেবার কিছু পার্থক্যমূলক বৈশিষ্ট্য বিদ্যমান; যার ফলে তা দ্রব্য থেকে আলাদা। ব্যক্তি, সময় ও কাল ভেদে সেবার মানের মধ্যে যে পার্থক্য সৃষ্টি হয় তাকে সেবার পরিবর্তনশীলতা বলে। উদ্দীপকে, 'রাইজিং সান' কুয়াকাটার একটি নামকরা হোটেল। কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের কাছে এটি ব্যাপক জনপ্রিয়। কিন্তু সম্প্রতি হোটেলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ লক্ষ্য করল যে, কুয়াকাটায় আগের তুলনায় পর্যটক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং নতুন নিয়োগ প্রাপ্ত কিছু কর্মীর অদক্ষতার কারণে হোটেলটির নিয়মিত গ্রাহকরা পূর্বের ন্যায় প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন হচ্ছে। গ্রাহকদের পূর্বের ন্যায় সেবা থেকে বঞ্চিত হওয়া সেবার পরিবর্তনশীলতা বৈশিষ্ট্যকে প্রকাশ করে। অর্থাৎ বলা যায়, গ্রাহকদের প্রত্যাশিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার পেছনে সেবার পরিবর্তনশীলতা বৈশিষ্ট্যটি দায়ী।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'রাইজিং সান' হোটেলের নিয়মিত গ্রাহকদের প্রত্যাশিত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর